Full Content
বাংলাদেশ প্রাইভেট স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাবা রহিমা বেগম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
সাক্ষাৎকালে দেশের দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) ব্যবস্থার অগ্রগতি, বেসরকারি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)-এর সভাপতি ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সহ-সভাপতি জনাব এস. আই. মজুমদার, সাধারণ সম্পাদক জনাব মো. মারুফ হোসেন, সহ-সভাপতি মোছা. মমতাজ বেগম, কোষাধ্যক্ষ জনাব আলিউজ্জামান মিনা এবং যুগ্ম সম্পাদক মোছা. তাছলিমা আক্তার বিথী।
সাক্ষাৎটি ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ। দেশের দক্ষতা উন্নয়ন খাতকে আরও গতিশীল, যুগোপযোগী ও কর্মমুখী করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রাইভেট স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSDF)