বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বেশরগাতি লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অমিতাভ চক্রবর্তী।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান ও চলমান প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা (শিশু সুরক্ষা) হারুন-অর-রশিদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোহেল পারভেজ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শামীম আহসান, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, প্রকল্প পরিচালক ওলিউল্লাহ, শেখ শাহাজান, বোরহান উদ্দিন, ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর সাংবাদিক রুহুল আমিন বাবু প্রমুখ।
লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
পরিদর্শনকালে ড. অমিতাভ চক্রবর্তী লতিফ মাস্টার ফাউন্ডেশনের চলমান বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ ঘুরে দেখেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব
সরকারি হাসপাতাল রেখে অন্যত্র রোগী দেখে বিপদে চিকিৎসক
এর মধ্যে ছিল স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস, বায়তুল লতিফ জামে মসজিদ, পাবলিক লাইব্রেরি, রকেট ফুটবল একাডেমি, বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI), SKILL-IT, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন, প্রস্তাবিত বাগেরহাট হার্ট ফাউন্ডেশন এবং প্রস্তাবিত প্রবীণ নিবাস ও বহুমুখী সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্থান।
পরিদর্শনকালে উপ-সচিব ড. অমিতাভ চক্রবর্তী লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম এবং চেয়ারম্যান CPA মো. রফিকুল ইসলাম জগলুর উদ্যোগ, দূরদর্শিতা ও অবদানের প্রশংসা করেন তিনি।
উপ-সচিব ড. অমিতাভ চক্রবর্তী বলেন, ‘সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’