স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। রোববার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম কার্যদিবসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ড. ফরিদুল ইসলাম বাবলু।
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
‘দুটি লক্ষ্য পূরণ হলেই বিশ্বমানের শিক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ’
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়সহ স্থানীয় সরকার ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। দীর্ঘদিন ধরে ড. মঈন উদ্দিন আহমেদের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তার সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সুসম্পর্কের কথাও স্মরণ করেন ড. ফরিদুল ইসলাম বাবলু। দীর্ঘ কর্মজীবনে মন্ত্রীর স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে তিনি তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার
সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ড. ফরিদুল ইসলাম বাবলুর প্রায় ১৫ বছরের কর্মময় অভিজ্ঞতা এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিষয়ে তার পিএইচডি গবেষণার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ড. ফরিদুল ইসলাম বাবলু তার পিএইচডি অর্জনের দীর্ঘ পথচলা, গবেষণার বিভিন্ন দিক এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে সফলভাবে গবেষণা সম্পন্ন করার অভিজ্ঞতা মন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা এবং দেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ড. ফরিদুল ইসলাম বাবলুর দীর্ঘ ১৫ বছরের কর্ম অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি অর্জনের কথা জেনে মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদ তার কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও গবেষণার ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাতে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাগেরহাটের চিকিৎসাবঞ্চিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে ফাউন্ডেশনের গৃহীত ও ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরা হয়।
এ প্রসঙ্গে ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন, ‘মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত খান ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তাকে সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করেছে। মানুষের কল্যাণে পরিচালিত এসব কার্যক্রম থেকে অনুপ্রেরণা নিয়ে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মাধ্যমে নিজ এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আরও বিস্তৃত করতে চান তিনি।’
তিনি মন্ত্রীকে বলেন, ‘বাগেরহাটের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা করা এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদ এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।